,

তিন বগি রেখেই স্টেশন ছাড়ল ট্রেন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে তিন ক্ষতিগ্রস্ত বগি রেখেই কিশোরগঞ্জের পথে যাত্রা করে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি।

শুক্রবার দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে জংশন থেকে তিনটি বগি ( ক,খ ও গ) ছাড়াই কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। লাইনচ্যুত বগিটির পাশাপাশি আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে জংশন এলাকার ৩ নম্বর লাইনে কটি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ জানান, ভৈরব স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় ক নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় খ ও গ নম্বর বগি দুটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক, খ ও গ তিনটি বগি ড্যামেজ হয়ে পড়ে। ফলে এ তিনটি বগি রেখেই প্রায় দুই ঘণ্টা দেরিতে দুপুর ১২টার দিকে ট্রেনটি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল পৌনে ৭টায় ছাড়ে এগারোসিন্ধুর প্রভাতী ট্রেন। ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময় ক নম্বর বগিটি লাইনচ্যুত হয়।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি