,

রাজধানীতে ঠান্ডা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বেড়েই চলছে শীতের তীব্রতা। পাশাপাশি ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি থাকবে আরও দুয়েক দিন।

ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। তবে গেলো দুদিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৬ জানুয়ারি) থেকে কমে আসতে পারে কুয়াশা; সেই সঙ্গে বাড়তে পারে উত্তাপ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘শীত আরও দুয়েক দিন থাকতে পারে। তারপরেই যে শীত কমে যাবে, সেটা বলা যাবে না। তবে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।’

গত কয়েকদিনের কুয়াশার পর বৃহস্পতিবার দুপুরে আলোর ঝলক দেখা গেলেও বিকেলের পর থেকে আবারও রাজধানী ঢেকে যায় তীব্র কুয়াশায়। জেঁকে বসে শীত। বাতাসে কনকনে ঠান্ডা। ঘরের বাইরে শীত উপেক্ষা করেই কাজ করতে হয় নগরবাসীর। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।

ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকাসহ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির