,

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিনিধি : দুই দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনায় উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির