শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের কাজে সরকার কখনো হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার আদালতে চলমান কোনো মামলায় কখনো হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার তিনজন আইনজীবীকে আদালতে তলব প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের বিজ্ঞ জেলা জজ এবং অন্যান্য বিচারকগণ প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এবং একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবী) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি কনটেম্পট রুল ইস্যু করেছে। এখন এটা বিচারিক ব্যাপার। আদালত বিচার করবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে, তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া এসে পৌঁছেন। পরে তিনি সড়ক পথে নিজ বাড়ি কসবার উদ্দেশ্যে রওনা করেন। তিনি কসবা প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে যোগদান করবেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ