,

আজ বন্ধ মেট্রোরেল, প্রথম সপ্তাহে আয় যত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল উদ্বোধনের প্রথম সপ্তাহ পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার সাপ্তাহিক ছুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তবে উদ্বোধনের পর গতকাল সোমবার পর্যন্ত বিদ্যুৎচালিত দ্রুতগামী এই বাহনে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় হয়েছে। মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিনে (বৃহস্পতিবার) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (শনিবার) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এ ছাড়া চতুর্থ দিন (রোববার) মেট্রোরেলের ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পঞ্চম দিনে (সোমবার) টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের। সব মিলিয়ে পাঁচ দিনে মেট্রোরেল মোট আয় করেছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

সূত্র আরও জানিয়েছে, পাঁচ দিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

অন্যদিকে গত পাঁচ দিনে ৪ হাজার ৮০৪টি এমআরটি পাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটা টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে আয় হয়েছে ২৪ লাখ ২ হাজার টাকা।

এর আগে গত বুধবার উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন বৃহস্পতিবার থেকে দৈনিক সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির