,

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে আয়েশা মোজাক্কিরের জানাজা হবে। এরপর মরহুম স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে বাবা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন আয়েশা মোজাক্কির।মৃত্যুকালে তিনি ৮ মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির