,

এফ৩৫ জঙ্গিবিমান আরও আধুনিক করা হচ্ছে: যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান আবারও আধুনিকায়ন করা হচ্ছে। এ জন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লোকহিড মার্টিনের সঙ্গে ৭৮০ কোটি ডলারের চুক্তি করেছে দেশটির সরকার।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, জঙ্গিবিমান আধুনিকায়ন করার অংশ হিসেবে লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে আরও অনেক এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।

লকহিড মার্টিন কোম্পানির তথ্যমতে, স্টিলথ প্রযুক্তিসমৃদ্ধ এফ৩৫ জঙ্গিবিমান হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী, টিকে থাকার যোগ্য এবং এযাবৎকালে যত যুদ্ধবিমান নির্মাণ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন।

গত বছর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে লকহিড কোম্পানি ১৪২টি এফ৩৫ জঙ্গিবিমান দিয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের মধ্যে বর্তমানে পূর্ব ইউরোপে বেশ কিছু এফ৩৫ জঙ্গিবিমান মোতায়েন করা আছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির