,

পরমাণু স্থাপনার তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

news-image

অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যার যার পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে। সেইসঙ্গে পরস্পরের কারাগারে আটক বেসামরিক বন্দিদের তালিকাও বিনিময় করেছে প্রতিবেশী দু’দেশ। গত কয়েক দশক ধরে ইংরেজি বছরের প্রথম দিন নয়াদিল্লি ও ইসলামাবাদ এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে। খবর পার্স টুডের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার)এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর তালিকা ইসলামাবাদস্থ ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ভারত ও নয়াদিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের কাছে তার পরমাণু স্থাপনাগুলোর তালিকা হস্তান্তর করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৮৮ সালে ভারত ও পাকিস্তান পরস্পরের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একটি চুক্তি সই করেছিল। ওই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে পরস্পরের কাছে নিজেদের পরমাণু স্থাপনাগুলোর তালিকা হস্তান্তর করে আসছে দু’দেশ।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া, ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৮ সালে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে পরস্পরের কারাগারে আটক বেসামরিক বন্দিদের তালিকাও নতুন বছরের প্রথম দিন বিনিময় করে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

গতকাল পাকিস্তান ভারতের কাছে ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা হস্তান্তর করেছে যাদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক ও ৬৫৪ জন মৎস্যজীবী রয়েছেন।

অন্যদিকে নয়াদিল্লি ভারতীয় কারাগারে আটক যে ৪৩৪ পাকিস্তানি নাগরিকের তালিকা হস্তান্তর করেছে তাদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক ও ৯৫ জন মৎস্যজীবী রয়েছেন। তবে ভারত ও পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর সংখ্যা গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না