,

সাফারি পার্কে ‌এক হাতির ধাক্কায় আরেক হাতির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক হাতির ধাক্কায় আরেক হাতির মৃত্যু হয়েছে। গত ২২ ডিসেম্বর পার্কের ভেতরের হাতিশালায় হাতিটির মৃত্যু হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ সোমবার। এদিন সকালে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

হাতির মরদেহের ময়নাতদন্তের পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পার্ক কর্তৃপক্ষ।

আমীর হোসাইন চৌধুরী বলেন, ‌‘শারীরিকভাবে দুর্বল প্রকৃতির হাতিটির বয়স হয়েছিল ৪৭-৪৮ বছর। ২২ ডিসেম্বর পার্কের হাতিশালায় অপর একটি হাতি ওই হাতিকে ধাক্কা দিয়ে পিলারের ওপর ফেলে দেয়। এর কিছুক্ষণ পর হাতিটি মারা যায়। ইতোমধ্যে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি জানান, সাফারি পার্কে মোট ৯টি হাতি ছিল। এর মধ্যে ৭টি পুরুষ ও ২টি মাদি। একটি হাতি মারা যাওয়ায় এখন পার্কে ৮টি হাতি রয়েছে। মৃত হাতিটি মাদি ছিল।

এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ডায়েরিতে হাতিদের মধ্যে মারামারির কথা উল্লেখ করে মৃত্যুর কারণ চিহ্নিত করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না