,

‘সারেং ছাড়া জাহাজ চলে’

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের শুরুর লগ্ন থেকে আলোচনায় হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তবে শুরুটা ভালো কোন সংবাদ দিয়ে নয়, হয়েছে বিচ্ছেদের খবরে। আর যা নিয়ে এখনও তোলপাড় শোবিজ অঙ্গন।

তবে এর মধ্যেই সুখের খবর হলো- আগামীকাল মঙ্গলবার প্রকাশ হচ্ছে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন একটি গান। এর শিরোনাম হলো ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গানটি কথা লিখেছেন প্রয়াত গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

সিনেমার নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘এটি সম্ভবত লালন ভাইয়ের লেখা শেষ গান। যা থাকছে আমাদের সিনেমায়। গানটি আগামীকাল সন্ধ্যায় প্রকাশ হবে। আশা করি, এই গানটিও সবার ভালো লাগবে।’

news-image

এর আগে, গত ২৬ ডিসেম্বর প্রকাশ হয় খ্যাতিমান লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ হয় বরেণ্য এই লেখকের। গানটিতে কণ্ঠ দেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর এর সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশুশিল্পী এবং সিয়াম-পরী জুটি।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও পরীমনি। অভিনয় আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯