,

প্লেবয় ছিলাম: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল রোববার দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকের বিষয় সম্পর্কে মুখ খুলেছেন। সেই বৈঠকে ইমরান খান অতীতে যে প্লেবয় ছিলেন- সেটি স্বীকার করেছেন বলে জানান। খবর জিও নিউজের।

লাহোরে তার জামান পার্কের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান কামার জাভেদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, সাবেক জেনারেল বাজওয়া আমায় প্লেবয় ডাকে এবং এর জবাবে আমি বলি, হ্যাঁ আমি প্লেবয় ছিলাম।

তবে সাবেক জেনারেল বাজওয়ার সঙ্গে কবে এই বৈঠক হয়েছিল-সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ইমরান খান। পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিল এবং সহানুভূতিও দেখাচ্ছিল এবং তার ‘সেট-আপ’ এখনো এস্টাব্লিশমেন্টে কাজ করছে।

পাকিস্তানের সেনাপ্রধানের নাম উল্লেখ না করে পিটিআই চেয়ারম্যান বলেন, পাকিস্তানে এস্টাব্লিশমেন্ট বলতে একজনের নামই বোঝায়।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহিতা চান নি তাই বাজওয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির