,

ট্রাক উল্টে ভেঙে গেল ৩৬ হাজার ডিম!

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে একটি ডিমবোঝাই মিনি ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মো. খোকনের। আজ সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিম ব্যবসায়ী খোকন বলেন, ‘একটি মিনি ট্রাকে ডিমবোঝাই করে পাবানা থেকে শরীয়তপুর যাচ্ছিলাম। পথে রাজবাড়ীর পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের চাকার স্টিক কেটে ট্রাক উল্টে যায়। এতে তাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসে থাকা ৩৬ হাজার ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। এতে প্রায় তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।’

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখেছি। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ডিমের ক্ষতি হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির