,

ভূত তাড়ানোর নামে ধর্ষণ, ওঝা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ভূত তাড়ানোর নাম করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ওঝার বিরুদ্ধে। এ নিয়ে গত ২৯ ডিসেম্বর ওই ওঝার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। শনিবার এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ভাকিল রাজ শেখ। অভিযোগ, ভূত তাড়ানো, গুনিনবৃত্তির অভ্যাস করতে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভাকিল। একা পেয়ে তার ওপর নির্যাতন চালান।

স্থানীয় পুলিশ সুপার যশবীর সিংহ জানান, ওই নারীর অভিযোগ পাওয়ার পর তফসিলি জাতি উপজাতি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। শনিবার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় ওঝার নামে মামলা করা হয়েছে বলে জানান এসপি যশবীর সিং।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির