,

পেলের জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ব্রাজিলে

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকাগ্রস্থ পুরো বিশ্ব। ফুটবলকে ভালোবাসুন আর নাই বাসুন- পেলের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছেন। সেই পেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। আর পেলের নিজের দেশ ব্রাজিলের তাহলে কী অবস্থা?

ব্রাজিলের জাতীয় আইকন তিনি। পেলের মৃত্যুতে তাই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র একদিন ক্ষমতায় রয়েছেন তিনি। আগামী রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

নিজের ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে মৃত্যুবরণ করলেন কিংবদন্তি পেলে। জেইর বলসোনারোর জন্য অবশ্যই এটা দুঃখের বিষয়। শোকাগ্রস্থ ব্রাজিলিয়ানদের পাশে দাঁড়াতেই মূলত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।

এক বিবৃতিতে জেইর বলসোনারো পেলেকে একজন গ্রেট সিটিজেন এবং সেরা দেশপ্রেমী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘পেলে বিশ্বের যেখানেই গিয়েছেন, সেখানেই ব্রাজিলের নামকে উর্ধ্বে তুলে ধরেছেন।’

রোববার নতুন ক্ষমতায় বসতে যাওয়া প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা টুইটারে লিখেন, ‘আমাদের দেশটির নাম অল্প সংখ্যক কিছু ব্রাজিলিয়ান বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন। তাদের মধ্যে পেলে একজন।’

পেলের বাড়ি ব্রাজিলিয়ান বিখ্যাত প্রদেশ সাও পাওলোর সান্তোসে। সেখানেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। শেষ বছরটি তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।

২০২১ সালে অস্ত্রোপচার করে কোলন টিউমার অপসারণ করেন পেলে। কিন্তু সেই টিউমারে ছিল ক্যান্সারের উপাদান। টিউমার অপসারণ করলেও ক্যান্সারের শাখা-প্রশাখা থেকে যায় তার শরীরে। যে কারণে কেমোথেরাপি দিতে হয় তাকে। গত ২৯ নভেম্বর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হতে হয় করোনা আক্রান্ত হয়ে। সঙ্গে ছিলো রেস্পাইরেটরি ইনফেকশন।

একমাস হাসপাতালে কাটানোর পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সর্বকালের সেরা ফুটবলার পেলে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির