,

মোদীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও দুঃখ প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা শ্রীমতি হীরাবেন মোদীর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।

নরেন্দ্র মোদীকে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

শেখ হাসিনা বলেন, আপনার মায়ের সঙ্গে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে, যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, শ্রীমতি হীরাবেন মোদীর পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি। শোকের এসময়ে আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রীমতি হীরাবেন মোদী। তার বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির