,

বিএনপির গণমিছিল শেষ, নেতাকর্মীদের বাড়ি ফেরার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কথা ছিল কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হবে বিএনপিসহ সমমনা ৩২টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল। কিন্তু নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার মোড়ে পৌঁছানোর পর শেষ হলো কর্মসূচি।

এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং নেতাকর্মীদের কোনো ঝামেলা না করে বাড়ি ফেরার নির্দেশ দেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘আমাদের গণমিছিল আজকে শেষ। আমি মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। কোনো ধরনের ঝামেলা করবেন না।’

এর আগে আজ শুক্রবার বিকেলে পৌনে তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের নেতা মাওলানা আলমগীর হোসেন।

এদিন গণমিছিল ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন বিএনপির হাজারও নেতাকর্মী। এ কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে চার ঘণ্টা রাজধানী ঢাকাসহ দশ বিভাগে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ২৪ ডিসেম্বর বিএনপিসহ জোটের দলগুলো সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করেছে। ঢাকায়ও ওই দিন গণমিছিল করার কথা ছিল। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের কারণে ওই দিনের ঢাকার কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির