,

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারে থাকা তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের মোসা. সুমাইয়া (২০) ও ওই গ্রামের শিশু জয়নূর জারা (৩)।

আহতরা হলেন, জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা(১৪) ও ওই গ্রামের তন্না (১৩) এবং তাওহিদা (৭)।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পর একজন মারা গেছেন। এছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মারা যায় বলে জেনেছি।

এছাড়া আহত ৬ জন মেডিকেল হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই আবাসিক চিকিৎসক।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর ইসলাম বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ দুর্ঘটনাটি পাশ্ববর্তী মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

এব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তিনি বলেন, নিহত লাবনী বেগমের মরদেহ হাইওয়ে থানায় ও বাকী দুইজনের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না