,

৪ দিন পর মেঘনার তেলবাহী ট্যাংকার উদ্ধার শুরু

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া ট্যাংকার সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ চারদিন পর শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযানে বার্জ হুমায়ারা যোগ দেয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু হয়। সকাল থেকে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বেসরকারি উদ্ধারকারী বার্জ হুমায়ারা ও জহোরের সমন্বয়ে চালানো হবে উদ্ধার অভিযান। তবে উদ্ধার অভিযান সমাপ্ত করতে কত সময় লাগবে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শাজাহান বলেন, বুধবার দুপুরের পর থেকে তাদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে নিমজ্জিত তেলবাহী জাহাজের উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার অভিযান সফল করতে নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে উদ্ধার কাজ চলছে। এক্সক্লুসিভ ম্যাটিরিয়াল থাকায় কোন ঝুঁকি নেওয়া হচ্ছে না। এর জন্য সময় বেশী লাগছে। ডুবন্ত জাহাজের ভিতরে থাকা তেল আগে উদ্ধার করা হবে। আগামী রোববারের মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হতে পারে।

এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জানের একটি দল ল্যামট মেশিন বোট দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণের কাজ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাহিনীটির মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল।

গত রোববার ভোররাতে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। ঘন কুয়াশার কারণে সেটি ভোলার তুলাতলী মাঝের চর পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯