সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বর পর্যন্ত বিএসএফের গুলিতে নিহত ১২ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ১২ জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। আর ৮ জন বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে।

খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সাথে সীমান্তে বিএসএফের গুলিতেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের সীমান্ত এলাকায়ও একজন মারা গেছেন।

বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসেব অনুযায়ী, জুলাই পর্যন্ত চলতি বছরের প্রথম সাত মাসে সীমান্তে বিএসএফ আট জন বাংলাদেশিকে হত্যা করেছে। এর মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে ছয় জনকে। এই সময়ে আহত হয়েছেন ৪ জন। সাত জনকে অপহরণ করা হয়েছে। এর আগে ২০২১ সালে সীমান্তে হত্যা করা হয় মোট ১৯ জন বাংলাদেশিকে। এর মধ্যে ১৬ জনকে গুলি করে হত্যা করা হয়। ২০২০ সালে হত্যা করা হয় ৪৯ জনকে। তাদের মধ্যে গুলিতে নিহত হয়েছিলেন ৪২ জন। ২০১৯ সালে মোট ৪৩ জনকে হত্যা করা হয়। গুলি করে হত্যা করা হয় ৩৭ জনকে। ২০১৮ সালে মোট হত্যা করা হয় ১৪ জনকে। সেই বছর গুলিতে প্রাণ গিয়েছিল আট জনের। এর আগে ২০১৭ সালে ২৪ জনকে হত্যা করা হয়।

২০১৭ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত পাঁচ বছর সাত মাসে সীমান্তে মোট ১৫৭ জনকে হত্যা করা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন ১৩৭ জন, অপহৃত হয়েছেন ১১৯ জন।

এদিকে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

আরও পড়ুন: আবারও বিএসএফের গুলিতে ঝরলো ২ বাংলাদেশির প্রাণ

হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত একজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বিএসএফ দাবি করেছে যে, হতাহতের শিকার ওই তিনজনসহ আরো কয়েক জন মিলে সীমান্ত দিয়ে গরু পারাপার করছিল। তখন তাদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তের দিক থেকে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। একজন আহত হয়।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ৯০ ভাগকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু সীমান্তে মারণাস্ত্র (লেথাল উইপন) ব্যবহার না করার কথা। সীমান্তে বিএসএফ ২০১৪ সালের পর আবার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার শুরু করেছে। অথচ এর আগে ভারত বাংলাদেশকে জানিয়েছিল, প্রাণঘাতী নয় এমন অস্ত্র (নন-লেথাল উইপন) বিএসএফ সীমান্তে ব্যবহার করবে। কিন্তু বিএসএফ সে সিদ্ধান্তের তোয়াক্কা করেনি। অহরহ ব্যবহার করছে প্রাণঘাতী অস্ত্র বা ‘লেথাল উইপন’।

আইন ও সালিশকেন্দ্রের (আসক) রিপোর্টে বলা হয়, ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত হত্যার শিকার ৫২২ জন বাংলাদেশীর মধ্যে বিএসএফ ৩২৪ জনকে গুলিতে ও ১৫৯ জনকে শারীরিক নির্যাতনে হত্যা করেছে। এভাবে বিএসএফের হাতে একতরফা বাংলাদেশী হত্যা ঘটছে অব্যাহতভাবে।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা