সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছর আগেই বিচ্ছেদ হয়েছে মম-শাহীনের

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের চার বছর পর তা প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন। ২০১৯ সালের ২০ নভেম্বর নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

শোবিজপাড়ায় গুঞ্জন ছিল, মম-শাহীন বিচ্ছেদ হয়ে গেছে । তবে এ ব্যাপারে দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় তা নিশ্চিত করে বলা যায়নি। অবশেষ নিজেদের বিচ্ছেদের কথা জানালেন তারা।

আজ বুধবার সংবাদমাধ্যমকে জাকিয়া বারী মম বলেন, ‘অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভান-ভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

বিচ্ছেদের বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

দীর্ঘদিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর বিয়ে করেন জাকিয়া বারী মম ও শিহাব শাহীন। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নাকে বিয়ে করেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। ২০১৩ সালে মুন্না ও মমর বিচ্ছেদ হয়। মুন্নার আগে হাবিব নামের একজনকে বিয়ে করেছিলেন মম। অন্যদিকে, শিহাব শাহীনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা