,

দৃষ্টিশক্তি ভালো রাখতে ভুলেও খাবেন না যেসব খাবার

news-image

অনলাইন ডেস্ক : চোখে সমস্যা যে কোনো বয়সেই হতে পারে। তবে বয়স বাড়ার সাথে সাথে যে সমস্যাগুলি হঠাৎ করে দেখা দিতে শুরু করে, তার মধ্যে অন্যতম দৃষ্টিশক্তি কমে যাওয়া। বয়স ৭৫ পেরোলে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

চিকিৎসকরা বলছেন, তা আকস্মিকভাবে হয় না। বয়স চল্লিশের কোঠা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তির তীব্রতা কমতে থাকে। তবে চোখ ভালো থাকে রোজকার জীবনে কিছু সুঅভ্যাসের উপর। তবে আপনি কী খাচ্ছেন, তার উপর অনেকটাই নির্ভর করে চোখের স্বাস্থ্য। চোখ ভাল রাখতে রোজ খাদ্য তালিকায় ভিটামিন এ, সি, ই, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক-সমৃদ্ধ খাবার রাখতে বলেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এমন কিছু খাবার রয়েছে, যেগুলি চোখ ভালো রাখতে এড়িয়ে চলা জরুরি।

ভাজাভুজি

ভাজাভুজি- খাবারে তেলের পরিমাণ অনেক বেশি থাকে। এ ছাড়াও ফ্যাট, পলিআনস্যাচুরেটেড, লিনোলেয়িক অ্যাসিড থাকে দোকানের ভাজাভুজিতে। এই খাবারে থাকা ফ্যাট দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। ফলে চোখ ভালো রাখতে এবং সুস্থ থাকতে এই ধরনের খাবার থেকে দূরে থাকা চোখের জন্য ভালো।

নরম পানীয়

রঙিন, ঠান্ডা পানীয় শরীরের জন্য ক্ষতিকর। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, এই ধরনের পানীয় নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে। ৩০ পেরোতে না পেরোতেই দৃষ্টি ঝাপসা হয়ে আসতে থাকে। বয়স যত বাড়ে, এই সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করে। তাই চোখ ভালো রাখতে এই ধরনের পানীয় থেকে দূরে থাকুন।

এছাড়া বেকন, সসেজ, হ্যাম- এই ধরনের সাহেবি খানার জনপ্রিয়তা বাঙালিদের মধ্যে কম নেই। অনেকেই এই খাবারগুলি খেতে খুবই পছন্দ করেন। এমন সুস্বাদু খাবার অত্যধিক হারে খেলে চোখের স্বাস্থ্যের অবনতি ঘটে। দৃষ্টিশক্তি অস্পষ্ট হতে শুরু করে। বয়স যত বার্ধক্যের দিকে এগোতে থাকে, এই সমস্যা আরও বাড়তে থাকে। তাই চোখ ভাল রাখতে এই খাবারগুলি খাওয়ার পরিমাণ কমাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি