সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮১ ইউপি ও ৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে চলছে ভোটগ্রহণ।

এর আগে ভোটগ্রহণ করতে গতকাল বুধবার সকালেই কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেদিন কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ২৯ ডিসেম্বর ৫ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য পদে উপ-নির্বাচন হবে।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা