,

বিনামূল্যে শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন রুশ সেনারা

news-image

অনলাইন ডেস্ক : টানা ১১ মাস ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধ যুদ্ধে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়েছেন দেশটির লাখো সেনা। এসব সেনা বিনা মূল্যে শুক্রাণু হিমায়িত করে সংরক্ষণ (ক্রায়োব্যাংক) করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রাশিয়ার উচ্চপর্যায়ের এক আইনজীবী। খবর বিবিসি, সিএনএনের।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসকে রুশ ইউনিয়ন অব লইয়ারসের প্রধান ইগোর ত্রুনভ বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তার আবেদনে সাড়া দিয়েছে। এই আইনজীবী রুশ সেনাদের শুক্রাণু বিনা মূল্যে সংরক্ষণের জন্য আবেদন জানিয়েছিলেন। বাধ্যতামূলক চিকিৎসা ইনস্যুরেন্স বদলেরও আবেদন জানান তিনি।

পুতিনের ডাকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তিন লাখ সংরক্ষিত বাহিনীকে একত্রিত করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরপর অনেক সেনা শুক্রাণু হিমায়িত রাখার জন্য ক্লিনিকগুলোতে যোগাযোগ করেন। এরপরেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, যদি পুরুষ সন্তান জন্মদানের ক্ষমতা হারান বা যুদ্ধে গিয়ে মারা যান এই শুক্রানু ব্যবহার করে তার স্ত্রী সন্তান নিতে পারবেন।

রুশ ওয়েবপোর্টাল ফন্টাকা’র প্রতিবেদনে বলা হয়, খুব কম রুশ নারী-পুরুষই এ সেবা নিতে ক্লিনিকের শরণাপন্ন হন। বিশেষ কোনো অসুবিধায় না পড়লে তারা শুক্রানু বা শরীরের কোনো অংশ সংরক্ষণ করতে চান না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির