সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ওয়েব সিনেমায় নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ।দিন দিন তার ব্যস্ততা যেন বেড়েই যাচ্ছে। সম্প্রতি নিপুণ শুরু করলেন নতুন একটি ওয়েব সিনেমার কাজ। নাম ‘অপলাপ’। ওয়েব সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না ওয়েব সিনেমাটি বলেন, ‘এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়। এ নিয়েই সিনেমার গল্প।’

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে নিপুণের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও জিয়াউল রোশান।এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত ‘ভাগ্য’ সিনেমার ট্রেলার। এতে তার বিপরীতে রয়েছেন মুন্না। মাহবুবুর রহমান পরিচালিত এই সিনেমায় নিপুণকে দেখা যাবে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে। চাচার নির্দেশে নানা ধরনের প্রতারণামূলক কাজ করে সে। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো চোরাকারবারিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমাটি আগামী বছর হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আরও বেশ কিছু সিনেমার কাজে শিডিউল দিয়েছেন নিপুণ, তবে এখনই ওসব নিয়ে কথা বলতে চান না। শুটিং শুরুর পর বিস্তারিত জানাবেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা