,

অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‌‘মোটেও সমস্যা হবে না। আমি একটি কথাই বলব, এখন রিকশায় উঠলেই ২০ টাকা দিতে হয়। তাহলে?’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘টেকনোলজির দিক থেকে আমাদের মেট্রোরেল অনেক উন্নত। মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ হবে না। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। ’

ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না। সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা সেখানে মাত্র ৩৮ মিনিটে এতটা পথ চলে যাবে।’

আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১০ তারিখের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকব।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির