,

ঘরের মাঠে ১৭ বছর পর দ. আফ্রিকাকে সিরিজ হারাল অজিরা

news-image

স্পোর্টস ডেস্ক : নিজ দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আর ২০০৫-০৬ মৌসুমের পর অজিদের দেশে টানা ৩ সিরিজ জয়ের পর হার দেখল প্রোটিয়ারা। এই হারে দলটির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার শঙ্কাও জাগলো।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টির পঞ্চম দিনে মেলবোর্নে এক ইনিংস ও ১৮২ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। জয়ের অন্যতম নায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরার পুরস্কার পান।

পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫ রানে এক উইকেট হারানো প্রোটিয়ারা মাঠে নামে। তবে ২০৪ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেন টেম্বা বাভুমা। ১৪৪ বলে ৬টি চারে তিনি ৬৫ রান করে নাথান লায়নের শিকার হন। দলের হয়ে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি।

অজি বোলার লায়ন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান স্কট বোল্যান্ড।

এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়। জবাবে ডেভিড ওয়ার্নারের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে ৫৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে ১০ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৮ জয়ে দ্বিতীয় ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা। ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে আগামী ৪ জানুয়ারি সিডনি টেস্টে জিততে হবে চার নম্বরে থাকা প্রোটিয়াদের।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির