,

দাম বেঁধে দেওয়া দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : মূল্য বেঁধে দেওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া। গতকাল মঙ্গলবার এ বিষয়ক নতুন একটি ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এপি ও আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাস বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। একমাত্র প্রেসিডেন্ট পুতিন বিশেষভাবে নির্দেশ দিলেই নিষিদ্ধের তালিকায় থাকাদের মধ্যে বিপদগ্রস্ত দেশকে জ্বালানি সরবরাহ করা হবে।

এর আগে সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করে দেয়। তারা জানায়, যেসব কোম্পানি বা দেশ ৬০ ডলারের বেশি দিয়ে তেল কিনবে তারা এসব জোটভুক্ত দেশগুলোর ইনস্যুরেন্স ও পরিবহণসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে না। চলতি বছরের ৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়।

ওই সময় রাশিয়ার পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তারা জানায়, মূল্য বেঁধে দেওয়ায় কঠোর জবাব দেওয়া হবে। অবশেষে মঙ্গলবার সেই জবাব দিল তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব দেশ তেলের মূল্য বেঁধে দিয়েছে এবং এর সঙ্গে যোগ দিয়েছে সেসব দেশের কাছে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য তেল পণ্য নিয়েও পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

তবে বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন বলে ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

রাশিয়া যেন তেল বিক্রি করে যুদ্ধের অর্থের যোগান না দিতে পারে সে জন্য তাদের সমুদ্রবাহিত অপরিশোধিত তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিয়েছিল পশ্চিমারা। যদিও রাশিয়া এখন ওই মূল্য থেকে কম দামে ভারত-চীনের মতো দেশগুলোর কাছে তেল বিক্রি করছে।

তবে তেল নিয়ে পুতিনের ডিক্রি জারির পরই বাজারে এর প্রভাব পড়েছে এবং মূল্য বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না