,

আবারও স্বপ্নের সঙ্গে যুক্ত হলেন মমতাজ ও কিশোর

news-image

বিনোদন প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী থিম সংয়ে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ। ‘পদ্মা সেতু’ শিরোনামের গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাশ। আর আজ বুধবার বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। কাঙ্ক্ষিত এই স্বপ্নের সঙ্গে এবারও যুক্ত হলেন মমতাজ। গাইলেন মেট্রোরেল নিয়ে গান। সঙ্গে আছেন কিশোরও।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে- এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন।’

গানটি নির্মিত হয়েছে এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির