,

নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামের এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে মগবাজারের ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, রাতে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত মার্চ মাসে তারা ওই বাসাটি ভাড়া নেন। তার স্বামী সাইদুল এশিয়ান টিভিতে কাজ করতেন। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির