,

সব দেশের জন্য খুলে যাচ্ছে চীনের দ্বার

news-image

অনলাইন ডেস্ক : আগামী ৮ জানুয়ারি থেকে চীন ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। দেশটি জিরো-কোভিড নীতি থেকে সরে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এটি। গত তিন বছর সীমান্ত বন্ধ থাকার পর যাদের কাজ করার ও শিক্ষা ভিসা রয়েছে তাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এ ছাড়া পরিবার পরিজনদের সঙ্গে দেখা করার জন্যও দেশটিতে যাওয়া যাবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনের হাসপাতালগুলোতে জায়গা নেই এবং বয়স্ক মানুষ মারা যাচ্ছে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা এখন আর জানা সম্ভব নয়। কারণ কর্মকর্তারা কোভিড সম্পর্কিত তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে।

বেইজিং গত শুক্রবার জানায়, প্রায় চার হাজার মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে এবং গত সপ্তাহে টানা চার দিন কোনো মৃত্যু হয়নি। এরপরই গত রোববার দেশটি বলছে তারা দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করবে।

ব্রিটিশ স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি অনুমান করছে, চীনে দৈনিক ১০ লাখ মানুষ সংক্রমিত হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে। সূত্র বার্তা সংস্থা রয়টার্স

চীনের সীমানা বন্ধ করে রাখা ছিল দেশটির প্রধান নিষেধাজ্ঞা। ২০২০ সালের মার্চ মাস থেকে যে কেউ চীনে প্রবেশ করলে তাকে একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় তিন সপ্তাহের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। যা সম্প্রতি পাঁচ দিনে কমিয়ে আনা হয়েছে। তবে গত সোমবার জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা দেয়, আগামী ৮ জানুয়ারি কোভিডকে আনুষ্ঠানিকভাবে বি-শ্রেণীর সংক্রামক রোগে নামিয়ে আনা হবে। এর অর্থ কোয়ারেন্টিন বাদ দেওয়া হবে। তবে এখনো চীনে প্রবেশ করতে হলে যাত্রীদের একটি পিসিআর টেস্ট করতে হবে। সেইসঙ্গে প্রতিদিন চীনে অনুমোদিত ফ্লাইটের সংখ্যাও কমিয়ে আনা হবে।

কর্তৃপক্ষ জানায়, তারা কাজ এবং শিক্ষার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা এবং পুনর্মিলনের জন্য চীনে আসতে ইচ্ছুক বিদেশীদের জন্য ভিসার ব্যবস্থাও ‘সর্বোচ্চ বিবেচনা’ করবে।

বেইজিং এবং সাংহাই শহরের বাসিন্দারা জানান, তাদের ফ্লু এবং সর্দির ওষুধ শেষ হয়ে যাচ্ছে এবং মানুষ তাদের অসুস্থ আত্মীয়দের জন্য চিকিৎসা সেবা যোগাড় করতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় ক্রিমেটোরিয়াম যেখানে মৃতদের শেষকৃত্য অনুষ্ঠিত হয় সেখানে কার্যক্রম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। শত শত মৃত্যু হিসেবের বাইরে থেকে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর