,

প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : এখন থেকে প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজের পক্ষ থেকে সিডও বিকল্প প্রতিবেদন ২০২২’র উপর জাতীয় পর্যায়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের সুখবর জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা দীর্ঘদিন ধরেই আমাদের জন্য কাজ করে চলেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকছে। আমরা চাই তারা এ দেশের উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। সে জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আমরা প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করব।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো ক্রিটিক (সমালোচক) বলছেন ১৮ ডিসেম্বর অভিবাসী দিবস পালন করা হচ্ছে। কিন্তু ওই দিবসটি মাইগ্র্যান্টদের জন্য। কিন্তু আমাদের যে ১ কোটি ২০ লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের সম্মান জানাতে আমরা এ দিবস পালন করব।’

বিশ্বের বিভিন্ন দেশে করোনা বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ‍তিনি বলেন, ‘কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনো কোনো কাজ করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির