,

মেট্রোরেলের ভাড়া বেশি কেন, জানালেন সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আগামীকাল বুধবার উদ্বোধন হচ্ছে মেট্রোরেল। পর দিন বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতে পারবেন। তবে অনেকেরই অভিযোগ, ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি। অযোগকারীরা ঢাকা মেট্রোরেলের ভাড়ার সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের মেট্রোরেলের ভাড়ার সঙ্গে তুলনা করছেন। তবে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি কেন, সে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন ওবায়দুল কাদের। এ সময় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থা পরিচালক এম এ এন ছিদ্দিকও একই বিষয়ে কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন যা অবস্থা ঢাকা সিটিতে, মেট্রোরেলে আপনি উত্তরা থেকে কমলাপুর আসবেন ১০০ টাকায়। কত মিনিটে আসবেন? ৩৮ মিনিটে। তাহলে কোথায় লস হলো? এটা প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘ভাড়া এমন একটি বিষয় তা কখনো সবার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রথমে যেটা হবে, বাস্তবে সেটাই গ্রহণযোগ্য। মিনিমাম রিকশা ভাড়া এখন ২০ টাকা।’

কলকাতার চেয়ে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি হওয়ার কারণ হিসেবে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মূলত বিদ্যুতের মূল্যে হেরফের থাকার কারণেই কলকাতার সঙ্গে ঢাকা মেট্রোর ভাড়ায় পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, ‘বিদ্যুৎ বিলটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বৈদ্যুতিক ট্রেন। আপনি যে দেশের মেট্রোরেলের সঙ্গে ভাড়ার তুলনা করবেন সেই দেশের বিদ্যুতের রেট আর আমাদের রেট তুলনা করে দেখতে হবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা সর্বনিম্ন ভাড়া। এ ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনক করা যাবে না।’

এম এ এন ছিদ্দিক বলেন, ‘কলকাতার মেট্রোরেল কখন হয়েছে আর আমাদের মেট্রো কবে হয়েছে সেটা দেখতে হবে। কলকাতার মেট্রোরেলে কী সুবিধা আছে আর আমাদের মেট্রোরেলে কী সুবিধা আছে- সেটাও একটু দেখতে হবে। মেট্রোরেল যে কতটুকু সময় সাশ্রয়ী তা একটু দেখে নেবেন। উত্তরা থেকে আগারগাঁও ১০ মিনিটে আসা যাবে, আপনি যদি এমনি আসেন তাহলে কতক্ষণ লাগবে?’

মেট্রোরেলের ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘এখানে ভাড়া নির্ধারিত হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। আপনি যদি টাইম মেশিনে পিছনে চলে যান তারপর ভাড়া হিসেব করেন তাহলে হবে না। সম্প্রতি যেসব দেশে মেট্রোরেল নির্মাণ করা হয়েছে তার সঙ্গে তুলনা করলে দেখবেন যে আমরা সেই জায়গায় আছি।’

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর