,

জাহাজ ডুবে মেঘনায় ভাসছে ১০ কোটি টাকার তেল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া জাহাজ ‘সাগর নন্দিনী-২’-কে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ১১ লাখ লিটার পেট্রোল ও অকটেন নিয়ে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে তিনটি জাহাজ ও দুটি বার্জ গেলেও আজ মঙ্গলবার পর্যন্ত এটিকে উদ্ধার করা যায়নি। ডুবন্ত জাহাজ থেকে মেঘনায় ছড়িয়ে পড়ছে তেল। জাহাজে থাকা মোট তেলের বাজারমূল্য ১০ কোটি টাকার ওপরে।

এর আগে গত রোববার ভোরে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’-এর সঙ্গে নোঙর করা আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাগর নন্দিনী জাহাজের পেছনের তলা ফেটে যায়। পরে তা পানিতে নিমজ্জিত হয়। দুর্ঘটনার পর জাহাজে থাকা মাস্টারসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

ঘটনার পর থেকে আজ দুপুরে পর্যন্ত এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করেছে বিআইডব্লিউটিএ, একটি পেট্রোবাংলা অপরটি গঠন করেছে পদ্মা ওয়েল কোম্পানি। তিন কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান জানান, দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী-২ মেরিন’ আইন ভঙ্গ করেছে। প্রকৃত চালক জাহাজে ছিলেন না। মেরিন আইন লঙ্ঘনের ঘটনায় জাহাজটির বিরুদ্ধে মামলা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির