,

একসঙ্গে বাবা-ছেলের বিষপান, প্রাণ গেল ছেলের

news-image

সুমন ইসলাম
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপান করেন হান্নান শেখ (৪০)। এ সময় তার ছেলে আয়ান শেখকেও (২) বিষপান করান। গত বৃহস্পতিবার জেলার মধুখালী উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আজ মঙ্গলবার আয়ান মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সুফিয়া বেগমের (২৮) সঙ্গে ঝগড়া করে স্বামী হান্নান শেখ আগাছানাশক বিষ পান করেন। পরে তিনি তার ছেলে আয়ানকেও ওই আগাছানাশক পান করান। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটিতে কয়েকদিনের চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আয়ানের মৃত্যু হয়। হান্নান শেখ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির