,

বাবা হারালেন চঞ্চল

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

জানা গেছে, ৯০ ছুঁই ছুঁই রাধা গোবিন্দ চৌধুরী সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চলছিল চিকিৎসা। অবশেষে সব প্রচেষ্টা থামিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শাহনাজ খুশি বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবা আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

তিনি জানান, চঞ্চলের বাবার শেষকৃত্য তার গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন চঞ্চল। সেখানে তিনি লেখেন, ‘বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতোই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক দেড় মাস আগে। আয়োজন হয়েছে সবই, কিন্তু যার জন্য আয়োজন সেই মানুষটিই যে বাড়িতে নেই।’

তিনি আরও লেখেন, ‘আমার সেই বাবা আইসিইউ’র শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বাবাকে বাঁচানোর সকল চেষ্টা করে যাই। প্রহর যেন শেষ হয় না। সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা!’

পেশাগত জীবনে রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির