,

যাত্রাবাড়ীতে গাড়িচাপায় নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার পেছনে অজ্ঞাত গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪৭)। তিনি ভ্যানে করে আনারস বিক্রি করতেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল আবেদীনের মেয়ের জামাই আব্দুর রহমান বলেন, আমার শ্বশুর ভ‍্যানে করে যাত্রাবাড়ী থানার পেছনে আনারস বিক্রি করতেন। আনারস বিক্রি শেষে ফ্যান নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত গাড়িতে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তবে কী গাড়িতে আমার শ্বশুরকে চাপা দিয়ে গেছে সে বিষয়টি এখনও জানতে পারিনি। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার চর বয়রা গ্রামে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না