,

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় আজ মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি হয়েছে।

এদিন ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শীতের কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা এমনিতেই কম, তারওপর বৃষ্টির কারণে জবুথবু অবস্থা সবার। সকালে অফিসগামী অধিকাংশ মানুষই বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়েন। যারা বের হন তাদের কোনো প্রস্তুতি না থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে।

এর আগে সোমবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির