,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভা‌বিক

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩ টা থেকে তিন ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টায় ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।সেসময় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, টানা তিন ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকে থাকা ছোট বড় শতাধিক যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ নৌরুটে বর্তমানে ১৪ টি ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির