,

ইভিএমে ত্রুটি, জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে ৩০ মিনিট দেরি

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফাকে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি।

সেসময় ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার কথা শোনেননি। এই মেশিনে যে সমস্যা তা আজ প্রমাণ হয়েছে।’

এরপর ভোটকেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন জাপার এই প্রার্থী। আধা ঘণ্টা পর ইভিএম সচল হলে কেন্দ্রের লোকজন তাকে ডেকে নিয়ে যান। পরে ৯টা ২০ মিনিটে ভোট দিয়ে বেরিয়ে আসেন তিনি।

মোস্তাফিজার রহমান বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরে যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হব।’

ইভিএমে ত্রুটির বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘দ্রুতই মেশিন ঠিক করা হয়েছে। একটি কক্ষে সমস্যা হয়েছে, সবগুলোতে সমস্যা নেই।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ওয়ার্ড ৩৩টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মেয়র পদে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না