,

৯০০ কেজি গরুর মাংস খেয়েই বাড়ি ফেরেন মেসিরা (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর শিরোপার খরা কাটায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কাতারে যাওয়ার আগে দুই হাজার পাউন্ড (প্রায় ৯০০ কেজি) করে গরুর মাংস সঙ্গে করে নিয়ে যায় আর্জেন্টিনা ও উরুগুয়ে।

উরুগুয়ে বাজে পারফরম্যান্সের কারণে কাতার বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয়। তবে লিওনেল মেসিরা গুরুর মাংস খেয়ে ঠিকই শিরোপা নিয়ে বাড়ি ফেরে।

আর্জেন্টাইন সংস্কৃতির রান্না ও খাওয়া-দাওয়াসহ বিভিন্ন কারণে মেসিরা পাঁচ তারকা হোটেলে না থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের এ সিদ্ধান্ত শেষপর্যন্ত কাজে লাগে।

মেসিদের বিখ্যাত খাবার ‘আসাদো’ তৈরি করতে দরকার পড়ে গরুর মাংসের। গরুর বিভিন্ন অংশের মাংস নিয়ে সসেজের মিশ্রণে গ্রিল করে রান্না করা হয় ‘আসাদো’। আর্জেন্টাইনদের প্রিয় খাবার এটি। যেকোনো উৎসব বা বড় আয়োজনে দুটি দেশেই জনপ্রিয় এই ‘আসাদো’ রান্না করা হয়।

খাবারের বিষয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘আসাদোতে খাবারের চেয়েও বেশি খুঁজে পাই আমাদের সংস্কৃতিকে। এটি আমার প্রিয় খাবার। তবে এর থেকেও আমাদের বেশি নজর থাকবে বিশ্বকাপে। আমরা চাই দলের ভেতরকার রসায়নটি মজবুত এবং একতা বৃদ্ধি করতে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির