,

তিন প্রকল্পে ৬৩ কোটি ডলার দেবে এডিবি

news-image

অনলাইন প্রতিবেদন : দেশের চলমান তিনটি প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ৬৩ কোটি ডলার ঋণ দিচ্ছে। এ ব্যাপারে সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সংস্থাটির চুক্তি হয়েছে।

ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, গাজীপুরের বিআরটি প্রকল্প এবং উপকূলীয় শহরে জলবায়ু নিরোধ প্রকল্পে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি এ ঋণ দিচ্ছে।

এতে আরও বলা হয়, চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। প্রকল্পগুলোর পক্ষে স্বাক্ষর করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সিইও আলমগীর মোরশেদ, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস। ২০২৭ সালের জুনের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি প্রকল্পটি ইডকলের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হবে। এ প্রকল্পে এডিবির ঋণের দুটি অংশ রয়েছে- অর্ডিনারি অপারেশন্স (রেগুলার) ২৬ কোটি ২২ লাখ ডলার এবং অর্ডিনারি অপারেশন্স (কনসেশনাল) ১ কোটি ৬০ লাখ ডলার। এ দুটি ঋণ ২৫ বছরে পরিশোধ করা যাবে, গ্রেস পিরিয়ড (রেয়াতকাল পাঁচ বছর)। এ ঋণ নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহৃত হবে।

সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পে এডিবি অতিরিক্ত ১০ কোটি ডলার দেবে। এ ঋণের গ্রেস পিরিয়ড পাঁচ বছরসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঝুঁকিপূর্ণ নির্বাচিত উপকূলীয় শহরগুলোর জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা শক্তিশালীকরণ এবং একই সঙ্গে নারীদের জীবনমান উন্নয়নের প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। এর মধ্যে ১৫ কোটি ডলার সহজ শর্তের অর্ডিনারি অপারেশন্স কনসেশনাল ঋণ। আর ৯ কোটি ৬০ লাখ ডলার অর্ডিনারি অপারেশন্স রেগুলার ঋণ। বাকি ৪০ লাখ ডলার অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। কনসেশনাল ঋণের সুদের হার ২ শতাংশ। রেগুলার ঋণের সুদের হার সিকিউরড অভারনাইট ফাইন্যান্সিং রেটসহ যোগ হবে দশমিক ৫০ শতাংশ। রেগুলার ঋণের জন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম ও অব্যয়িত অর্থের ওপর দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯