,

বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপূর্ব বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের নিরোধ চন্দ্র বিশ্বাসের ছেলে ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আজ সোমবার সকালে নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

অপূর্ব’র চাচা রূপকুমার বিশ্বাস বলেন, ‘অপূর্ব রোববার সারাদিন নামযজ্ঞানুষ্ঠানে ছিল। রাতে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করা হয়। পরে জানালা দিয়ে দেখতে পাই সে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। এ সময় চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।’

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, ‘খবর পেয়ে সকালেই ওই বাড়িতে যাই। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা কেউ বলতে পারেনি। অপূর্ব’র বাবা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। সে টেনশনেও আত্মহত্যা করতে পারে।’

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত