,

‘একরাতেই কাজ শেষ

news-image

বিনোদন প্রতিবেদক : পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। এটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় খণ্ড। পুলিশের দুর্ধর্ষ অভিযান নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচারণা। তারই অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমার আইটেম গান ‘চালাও গুলি’।

আর এই গানের সুবাদে প্রথমবারের মতো অন্যের সিনেমায় আইটেম গানে নাচলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার ভাষায়, ‘প্রথমে দ্বিধায় ছিলাম গানটি করব কি করব না। যাই হোক অবশেষে করা হলো। কিন্তু গানটির দৃশ্যধারণের আগে ভয় ছিল- আইটেম গানের নাচের ধরনটা একটু ভিন্ন। সেটি কি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারব? এ নিয়ে নিজের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বও ছিল। অবশেষে সানী সারোয়ার ভাই (সিনেমাটির পরিচালক) আমাকে বুঝালেন, উদাহরণ টানলেন “পুষ্পা” সিনেমায় সামান্থার আইটেম গানের। আর সত্যি বলতে সেই গানটি আমারও খুব পছন্দের। সব মিলিয়ে করে ফেললাম।’

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘বেশ মজা করেই গানটি করেছি, একদিন সন্ধ্যার দিকে শুরু করে ভোর রাতে শেষ করলাম। একরাতেই কাজ শেষ। কাজটি শেষ করে ফাইনালি দেখে খুব ভালো লেগেছে। সেসময় যারা দেখেছেন তারাও প্রশংসা করেছেন। এখন দেখা যাক দর্শকরা কীভাবে নেয়।’

সবশেষে ববি জানান, ‘চালাও গুলি’র অভিনয় নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। কারণ হিসেবে তার মনে হয়, নিজেকে আরও ভালো অভিনয় করতে হবে।

‘চালাও গুলি’ গানটির নাচের কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। মুক্তাদির মাওলার কথায় গানটি গেয়েছেন নাশা ও মীর মাসুম।

এদিকে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। কপ ক্রিয়েশন প্রযোজনায় এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক প্রমুখ।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১৫টি দেশে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত