,

লাইনচ্যুত বগি উদ্ধার, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এতে আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে ট্রেন চলাচল সচল হয়েছে।

এদিন সকাল ৭টা ৩৫ দিকে নগরীর বলাশপুর এলাকায় ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।

এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে তিনবার এবং এ বছর চতুর্থবারের মতো বগিটি একই এলাকায় লাইনচ্যুত হলো। এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে ধারণা করা হচ্ছে সমস্যাটা বগিরই। দুটি তদন্তের লাইনের ত্রুটির কথা বলা হলে রেললাইন ঠিক করা হয়। কিন্তু অন্য সব ট্রেন চললেও একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হচ্ছিল। তাই এবার ট্রেনটি চট্টগ্রামে মেরামত কারখানায় নেওয়া হচ্ছিল।

বগিটি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। পরে বগিটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয় বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯