সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারকাদের বড়দিন

news-image

বিনোদন প্রতিবেদক : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) আজ রোববার। বছর ঘুরে আবার এলো তাদের সবচেয়ে খুশির দিন। আনন্দ-হাসি-গানে আজ প্রাণ মিলবে প্রাণে। বিশ্ববাসীর সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন দেশের শোবিজের তারকারাও। ভক্ত-দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বড়দিন উদযাপন করেছেন। জয়কে স্যান্টাক্লজের মতো সাজিয়েছিলেন অপু। আর ফেসবুকে সে ছবি পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘ক্রিসমাস।’

চিত্রনায়িকা বুবলীও তার ফেসবুক পেজে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বাবাই টা।’

সঙ্গে শেয়ার করেছেন বুবলী তার ছেলে শেহজাদ খান বীরের ছবি। ছবিতে বীর বসে আছে ক্রিসমাস ট্রির সামনে।

এদিকে ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছেন অভিনেত্রী বাঁধন। সঙ্গে তার মেয়েও। সেখানে মা-মেয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন ও বড়দিনের উৎসব উদযাপন করছেন তারা। সেখান থেকেই বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্রিসমাস ট্রি’র সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন বাঁধন ও তার মেয়ে। এ ছাড়া বন্ধু-স্বজনদের সঙ্গে ক্রিসমাস টুপি পরে ছবি তুলেছেন তারা।

চিত্রনায়িকা পূজা চেরিও তার কিছু ছবি পোস্ট করে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

কণ্ঠশিল্পী ন্যানসি মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’

উল্লেখ্য, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম আজ ২৫ ডিসেম্বর। দিনটিকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করেন। যীশুখ্রিস্টের জন্ম বেথেলহেমে। স্রষ্টার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে তিনি জন্মেছিলেন পৃথিবীতে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা