,

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

news-image

নিজস্ব প্রতিনিধি : নীলফামারী সদরে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক মনিরুজ্জামান বাবুর বাড়িতে এক ছাত্রী অনশন করছে। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত সে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নেয়। অনশনরত ওই ছাত্রী সদর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।

মনিরুজ্জামান বাবু (২৮) ওই স্কুলের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি একই ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের বাসিন্দা।

অনশনরত ছাত্রী বলেন, ‘দুই বছর আগে থেকে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা করছেন। তিনি আমাকে বিয়ে না করলে আমি নিজেকে শেষ করে ফেলব।’

এ বিষয়ে মনিরুজ্জামান ও তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি।

অনশনরত ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। সে তার দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনো বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে আমি মীমাংসা করার জন্য বলেছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির