,

‘বিয়ে করতে বলায়’ প্রেমিকাকে মেরে অজ্ঞান করলেন তরুণ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এক তরুণীকে মারধর করছেন তরুণ। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তরুণী। ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ-তরুণী একে অপরকে ভালোবাসেন। প্রেমিকা বিয়ের কথা বলায় শুরু হয় দ্বন্দ্ব। একপর্যায়ে তরুণীকে মারধর শুরু করেন। শুধু তাই নয়, প্রেমিকাকে চড় ও মুখে কয়েকটি লাথি মারার পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পুলিশ জানায়, গত বুধবার বিয়ে করার জন্য প্রেমিককে বলেন প্রেমিকা। বিয়ের কথা শুনে রেগে যান ওই তরুণ। এরপর প্রেমিকাকে চড়, মুখে লাথি মারতে থাকেন। কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেন প্রেমিকা। মারধরের শিকার ওই তরুণী বিষয়টি থানায় জানালে ওই দিনই অভিযুক্ত তরুণকে আটক করে পুলিশ। কিন্তু পরে ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল হলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করে। বর্তমানে ওই তরুণ পলাতক রয়েছেন। তার খোঁজে তল্লাশি চলছে।

এদিকে, মারধরের ভিডিও ধারণ করে যারা প্রচার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্যপ্রযুক্তি (আইটি) আইনে মামলা করেছেন ওই তরুণী।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির