রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত বেড়ে ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন তুষার ঝড়ে কবলে পড়েছে প্রায় ২৫ কোটি মানুষ, ইতোমধ্যেই নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ঝড়ের কারণে শুক্রবার ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তবে শনিবার বিদ্যুৎপরিস্থিরিতির উন্নতি ঘটে এবং ৭ লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবারও কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটঅ্যাওয়্যার তথ্যানুসারে, এদিন ২ হাজার ৭০০ টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। এরআগে শুক্রবার ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে মেইন পর্যন্ত ছড়ানো বিশাল এই ঝড়টির বিস্তৃতি ৩২০০ কিলোমিটার। এনডব্লিউএস বলছে, শুক্রবার বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে গিয়ে ঝড়টি ‘বোম্ব সাইক্লোনের’ রূপ নেয়, এতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। মন্টানা অঙ্গরাজ্যের অবস্থা এতটাই হিমশীতল যে, বাতাসে গরম পানি ছুড়লে মুহূর্তেই সেটা তুষারে পরিণত হয়ে যাচ্ছে। একই সময় মিশিগানের হেল শহর পুরোপুরি বরফের চাদরে ঢাকা ছিল। শনিবার রাতে হেল শহরের তাপমাত্রা মাইনাস ১৭ সেলসিয়াসে নেমে যায়।

পেনসেলভেনিয়া ও মিশিগানে ভারি তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বাফেলো, নিউ ইয়র্ক অন্তত ৩৫ ইঞ্চি তুষারপাত হবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে উপকূলীয় বন্যা দেখা গেছে। এছাড়াও লুইজিয়ানা, আলাব্যামা, ফ্লোরিডা ও জর্জিয়ায় তাপমাত্রা মাইনাস তিন সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

নিউ ইয়র্ক, ওয়েস্ট ভার্জিনিয়া, কেনটাকি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও ওকলাহোমায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও উইসকনসিন ‘জ্বালানি জরুরি অবস্থা’ জারি করেছে।

অন্যদিকে সমুদ্রের পানি উপকূলীয় বন্যা আমেরিকার উত্তর-পূর্ব নিউ ইংল্যান্ড অঞ্চলকে প্লাবিত করছে এবং বিদ্যুতের লাইনগুলিকে তলিয়ে যাচ্ছে।

একমাত্র অঞ্চল যা এই ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা পেয়েছে তা হল ক্যালিফোর্নিয়া যেখানে মহাদেশীয় পর্বতমালা রাজ্যটিকে রক্ষা করতে সাহায্য করছে।

এদিকে, ঝড়-সম্পর্কিত ব্যাপক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ওহাইওতে ৫০টি গাড়ি দুর্ঘটনায় পড়ে অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। একই রাজ্যে শনিবার পৃথক দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশেও ঝড়ের তাণ্ডব দেখা গেছে। সেখানকার কয়েকলাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বাকি অধিকাংশ অংশে, ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফান্ডল্যান্ড পর্যন্ত, চরম শৈত্য প্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে সেখানে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী