,

বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত-৪

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও ৪ যাত্রী।

নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল্ বিশ্বাসের ছেলে। হতাহত সবাই একই পরিবারের সদস্য।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষযটি নিশ্চত করে জানান, একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে মামা বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে নিজ বাড়ি বাথানডাঙ্গা যাচ্ছিলেন আমানউল্লাহ। এসময় খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে আমানউল্লাহ নিহত হন। এসময় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির