,

পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বাঘাইড়

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৭ কেজি ৩০০ গ্রাম।

আজ রোববার সকালে রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার এলাকার জেলে নুরাল হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তে নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

জেলে নুরাল হলদার বলেন, ‘রোববার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় বড় মাছ ধরার আশায় জাল ফেলছিলেন তিনিসহ তার দলের সদস্যরা। এরপর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের ৭ নম্বর ঘাট এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ জালে টান পড়লে বুঝতে পারেন জালে বিশাল আকৃতির কোনো মাছ ধরা পড়েছে। দ্রুত জালটিকে টেনে তুলে মাছটি নৌকায় উঠানো হয়।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝে মধ্যে এমন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে। রোববার সকালে ধরা পড়া মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নিয়ে বিক্রির জন্য বিভিন্ন জেলার ব্যাবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটি ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির